বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁর মান্দা উপজেলায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার মান্দায় পুলিশের বিশেষ অভিযান: ৪৮ লিটার চোলাই মদ তৈরির উপাদান উদ্ধার, গ্রেপ্তার ১ ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা

করোনায় আড়াইহাজারের মেয়ে ম্যাজিষ্ট্রেট সানিয়ার মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ৪.৩০ এএম
  • ৪৮৭ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ মাসের অন্তঃসত্ত্বা ঝালকাঠিতে কর্মরত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার (২৯) মারা গেছেন (ইন্না লিল্লাহিৃ রাজিউন)।

বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হোগলাকান্দা গ্রামের আব্দুর রশিদের মেয়ে। তিনি হাজী বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং তিনি ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম ইমরানুর রহমানের স্ত্রী।

ঝালকাঠি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হিসাবরক্ষণ কর্মকর্তা আরিফুর রহমান খান বলেন, ‘করোনা উপসর্গ দেখা দিলে গত ১২ জুলাই ঝালকাঠি সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন সানিয়া আক্তার। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ জুলাই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।’

 

বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তারের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। এই সংবাদে আড়াইহাজারে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort