রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

  • আপডেট সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.৩১ এএম
  • ১২৭ বার পড়া হয়েছে

জুলাই আন্দোলনের সমন্বয়কারী এবং বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় কনটেন্ট নির্মাতা নুরুজ্জামান কাফির পটুয়াখালীর কলাপাড়ার গ্রামের বাড়ি দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইলিয়াস হোসাইন। তিনি বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে আমাদের মোবাইলে কল আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত আগুন নেভাতে ঘটনাস্থলে চলে যাই। গিয়ে দেখি আগুন সিলিংয়ে উঠে গেছে। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পাশের গোয়াল ঘরটাকে নিরাপদ রাখতে পেরেছি। মানুষের কোনও ক্ষতি হয়নি। বাড়ির সবাই নিরাপদ ও অক্ষত আছে।’

এ বিষয়ে নুরুজ্জামান কাফির বাবা মাওলানা এ বি এম হাবিবুর রহমান বলেন, ‘আমাদের ঘরটি দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের পুড়িয়ে মারার জন্যই এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এর তদন্ত ও বিচার চাই। যে-যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি। কিছু নেই। সব শেষ হয়ে গেছে।’

প্রতিবেশী ওয়ালি উল্লাহ ইমরান বলেন, ‘আমরা আগুন লাগার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে খবর দিই। তাদের সঙ্গে আমরাও আগুন নির্বাপণের কাজে নেমে যাই। এটি সম্পূর্ণ পরিকল্পিত, কারণ জানালার বাইরে থেকে ছিটকিনি লাগানো ছিল। ঘরের সবাই খালি কাপড়ে বের হয়ে এসেছেন।’

উল্লেখ্য, নুরুজ্জামান কাফির বাড়ি কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে। তার বাবা রজপাড়া দ্বীন এ এলাহী দাখিল মাদ্রাসার সুপার। তারা দুই ভাই। তিনি করোনার সময় মশার কয়েল ও প্রাক্তনকে নিয়ে করা কনটেন্টে ভাইরাল হয়েছেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নেগেটিভ আলোচনা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort