শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ঐশী যখন অঞ্জু ঘোষ!

  • আপডেট সময় বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২, ৩.৫৮ এএম
  • ৩৩০ বার পড়া হয়েছে

‘আমার কাঙ্কের কলসী, জলে গেল রে ভাসি/ মাঝিরে তোমার নৌকার ঢেউ লাগিয়ারে’। বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় এক গান। অনেকের দাবি, কলকাতা গ্রামোফোন কোম্পানিতে সংগীত পরিবেশনকারী বৃহত্তর সিলেটের একমাত্র বাউল শিল্পী বাউল কামাল পাশার (কামাল উদ্দিন) কণ্ঠে কামাল ভনিতায় গানটি তারা শুনেছেন। এছাড়া পাকিস্তান আমলেও টেপরেকর্ডারে গানটি কামাল ভনিতায় শোনা গেছে।

গানটি তাপস পাল ও অঞ্জু ঘোষ অভিনীত ‘প্রাণসজনী’ নামের ভারতীর বাংলা চলচ্চিত্রেও ব্যবহৃত হয়েছে। তাতে গীতিকারের নাম উল্লেখ করা হয়নি। গানটিতে সুর দেন সাবিনা ইয়াসমিন। গেয়েছেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর। একইভাবে বাংলাদেশের ‘প্রেমের স্মৃতি’ সিনেমায় গানটি পরিবেশন করেন রুনা লায়লা ও এম এ খালেক। যাতে অভিনয় করেন নায়িকা চম্পা, নায়ক মান্না ও আলীরাজ। তাতেও গীতিকারের কোনো নাম উল্লেখ করা হয়নি। তাদের আগে একটি অডিও অ্যালবামে গানটি পরিবেশন করেন ফেরদৌসী রহমান।

এবার গানটি ব্যবহার করা হয়েছে বাংলাদেশের আরেকটি সিনেমায়। যার নাম ‘আদম’। পরিচালনা করেছেন আবু তাওহিদ হিরন। সম্প্রতি এই গানের ভিডিও সম্পূর্ণ হয়েছে। এবারের ভার্সনে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ খ্যাত রাজীব ও লিজা। নতুন করে সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। পর্দায় অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী ও ইয়াশ রোহান।

সিনেমাটির পরিচালক আবু তাওহিদ বলেন, ‘গানটি দিয়ে আমাদের সিনেমার ক্যামেরা ক্লোজ করলাম। তিন বছরে শেষ হলো সিনেমাটির কাজ। এই গানটি রেখে পুরনো দিনের সিনেমার একটি আমেজ রাখার চেষ্টা করেছি। তাপস পাল ও অঞ্জু ঘোষের মতো বা চম্পা, মান্না-আলীরাজের মতো হয়ত হবে না। তবু ঐশী ও রোহান চেষ্টা করেছে।’ তিনি আরও জানান, সিনেমাটি চলতি বছরই মুক্তি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort