সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা

এ এস এম সোলায়মানের কন্যা দাবীদার সোনারগাঁয়ের রত্না পুলিশের হাতে আটক

  • আপডেট সময় শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ১০.৪২ পিএম
  • ৬৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : সাবেক মন্ত্রী ও বিশিষ্ট পার্লামেন্টারিয়ান এ এস এম সোলায়মানের কন্যা দাবীদার প্রতারক মহিলা রাজিয়া সুলতানা রত্না ও তার ছেলে জোবায়ের আহমেদ দীপ্তকে আটক করেছে পুলিশ। পরদিন ঢাকার আদালত তাদের কারাগারে প্রেরণ করে।
গত বুধবার এ এস এম সোলায়মানের রাজধানীর পল্লবীর বাসায় প্রতারক রাজিয়া সুলতানা রত্না অসৎ উদ্দেশ্যে প্রবেশ করে। এসময় তার পরিবার ও এলাকাবাসী রাজিয়া সুলতানা রত্না ও তার ছেলে দীপ্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। রাজিয়া সুলতানা রত্না সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় হাবিবপুর কবরস্থানের পিছনে এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভূঁইগড় বাস স্ট্যান্ড এলাকায় ভূঁইয়া মার্কেটে রত্নাদীপ বিউটি পার্লার নামে একটি প্রতিষ্ঠানের স্বত্ত¡াধীকারী। পুলিশ বৃহস্পতিবার রাজিয়া সুলতানা রত্না ও তার ছেলে জোবায়ের আহমেদ দীপ্তকে ঢাকার আদালতে হাজির করলে বিচারক তাদেরকে কারাগারে প্রেরণ করেন।
সূত্রে জানা গেছে, রাজিয়া সুলতানা রত্না নামে এক নারী দীর্ঘদিন ধরে নিজেকে পাকিস্তান সরকারের সাবেক পরিবার পরিকল্পনা মন্ত্রী ও মুক্তিযুদ্ধকালীন সময়ে তৎকালীন বৈদ্যেরবাজার বর্তমান সোনারগাঁ থানার শান্তি কমিটির সভাপতি সাবেক সাংসদ প্রয়াত এ এস এম সোলায়মানের কন্যা দাবী করায় তাকে ও তার ছেলেকে এ এস এম সোলায়মানের রাজধানী মিরপুরের পল্লবীর বাড়ী থেকে আটক করেছে পল্লবী থানা পুলিশ। এ ঘটনায় এ এস এম সোলায়মানের স্ত্রী রুনা সোলায়মান বাদী হয়ে পল্লবী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে রুনা সোলায়মান জানান, বুধবার দুপুরে মিরপুর পল্লবী এলাকায় রাজিয়া সুলতানা রত্না নামে এক নারী আমাদের বাড়ীর দেয়াল টপকে ভিতরে অনাধীকারভাবে প্রবেশ করে এবং সে নিজেকে আমার স্বামীর কন্যা দাবী করে হৈ চৈ শুরু করে। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশে খবর দিলে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে ও তার ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort