রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

এবার সরিয়ে নেওয়া হলো বরগুনার ৫ পুলিশ সদস্যকে

  • আপডেট সময় বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৪.০৮ এএম
  • ৩৯২ বার পড়া হয়েছে

বরগুনা: জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে ছাত্রলীগের নেতাকর্মীদের পিটুনির ঘটনার একদিন পরে এবার বরগুনা থেকে পাঁচ পুলিশ সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে।

বিষয়টি মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আহম্মেদ নিশ্চিত করেছেন।

প্রত্যাহার করা ৫ পুলিশের সদস্যের মধ্যে বরগুনা সদর থানার সহকারী উপ-পরিদর্শক সাগর দে, পুলিশ লাইন্সের কনস্টেবল রাফিউল, জেলা গোয়েন্দা শাখার কনস্টেবল কে এম সানিকে ভোলায় এবং জেলা গোয়েন্দা শাখার সহকারী উপ-পরিদর্শক ইসমাইল ও সদর থানার কনস্টেবল রুহুল আমিনকে পিরোজপুরে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেল সোয়া ৩ টার দিকে এই ঘটনায় আলোচনায় থাকা অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বরগুনার দায়িত্ব থেকে সরিয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে নিযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (১৫ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি এলাকায় পাল্টাপাল্টি ইট ছোড়াছুরির ঘটনা ঘটে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে। এসময় পুলিশের একটি গাড়ির সামনের গ্লাসে ইটের আঘাতে ভেঙ্গে যাওয়ার ঘটনা ঘটলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক গ্রুপকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort