রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

একজনকে রক্ষা করতে গিয়ে ছুরিকাঘাতে যুবক খুন

  • আপডেট সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ৪.৫৬ এএম
  • ২২১ বার পড়া হয়েছে

যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সোলায়মান হক নামে এক যুবক খুন হয়েছেন। এ সময় জসিম সিকদার নামে একজন গুরুতর আহত হন। জসিমকে রক্ষা করতে গিয়ে সোলায়মান খুন হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার সন্ধ্যায় যশোর শহরের টিবি ক্লিনিক মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোলায়মান হক (৩৫) বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ের আব্দুল হকের ছেলে। আহত জসিম সিকদার (৩২) একই এলাকার নজরুল সিকদারের ছেলে।

পূর্ব বিরোধের জের ও ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলার শিকার জসিম সিকদারকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারান সোলায়মান হক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শহরের টিবি ক্লিনিক মোড়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন জসিম সিকদার। হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করে কাছে থাকা ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাদের বাধা দিতে এগিয়ে যান সোলায়মান হক। দুর্বৃত্তরা জসিম সিকদারকে ফেলে দিয়ে সোলায়মানকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক সোলায়মানকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত করার জন্য লাশ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। আহত জসিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। পুলিশ আহত যুবকের সঙ্গে কথা বলেছে। ইতোমধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সনাক্ত করা হয়েছে। সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পূর্ব বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort