মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী উঠান বৈঠক নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন।

ইসদাইরে পথচারী হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতার ৬

  • আপডেট সময় বুধবার, ৩০ জুন, ২০২১, ৪.০২ এএম
  • ৪৫৮ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: ফতুল্লার ইসদাইরে দুই গ্রæপের মাঝে সংঘর্ষে নিহত পথচারী রাজমিস্ত্রী রুবেল হত্যাকান্ডের সাথ জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
এর আগে মঙ্গলবার (২৮ জুন) হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছোট ভাই রাজিব হাসান বাদী হয়ে ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে।
গ্রেফতারকৃতরা হলো, পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকার ফজলুর রহমানের ছেলে সম্রাট (২০), জামতলা রশিদ ম্যানশনের শহিদুল ইসলামের দুই ছেলে সেলিম(৩৫) ও আলী(২৮), ইসদাইর বস্তির আব্দুল মজিদের ছেলে রাকিব ওরফে টাইগার (২৫), পূর্ব ইসদাইরের সালামের ছেলে শিমুল(৩৮) ও একই এলাকার মিন্টুর ছেলে বিজয়(১৬)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত রুবেল সোমবার সন্ধ্যায় জামতলা ধোপাপট্টিস্থ ভাড়া বাসা থেকে পূর্ব পরিচিত রনির সাথে ঘুরতে বের হয়। পরবর্তীতে রাত দশটার দিকে ইসদাইর বাজার সংলগ্ন জয়যাত্রা ক্লাবের সামনে স্থানীয় দুটি শামীম-জুয়েলের গ্রæপের সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় নিহত রুবেল উভয় গ্রæপের সংঘর্ষের মাঝে পরে যায়। এতে নিহত হয় রাজমিস্ত্রী রুবেল এবং সোহাগ সহ অপর একজন আহত হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, সোমবার রাতে একটি ক্লাব ঘর দখলকে কেন্দ্র করে দুটি গ্রæপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় পথচারী ওই রাজমিস্ত্রি রুবেল সংঘর্ষের মাঝখানে পরে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারায়। এঘটনায় নিহতের ছোট ভাই রাজিব হাসান বাদী হয়ে মামলা করেছে। ইতিমধ্যে মামলার এজাহারভুক্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহ্যত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort