রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ইলিশ নিয়ে মেয়ের বাড়ি যাওয়ার সময় জরিমানা গুনলেন মা

  • আপডেট সময় শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৯.৩৯ এএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

ইলিশ নিয়ে মেয়ের বাড়ি যাওয়ার পথে পুলিশের কাছে ধরা খেয়ে পাঁচ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে মাসুদা বেগম (৪২) নামে এক নারীকে। বড় সাইজের ২১টি ইলিশ নিয়ে তিনি মেয়ের বাড়ি যাচ্ছিলেন। মা ইলিশ ধরা, পরিবহন ও মজুত বর্তমানে নিষিদ্ধ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে মাছগুলো জব্দ করে ওই নারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শরীয়তপুরের মনোহর মোড় এলাকায় শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র এ জরিমানা করেন।

মাসুদা বেগম বরিশালের মুলাদী উপজেলার বাসিন্দা। তিনি শরীয়তপুর শহরে তার মেয়ের বাড়ি যাচ্ছিলেন।

পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দেশে ইলিশ মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ ধরা, পরিবহন ও মজুত নিষিদ্ধ করেছে সরকার। মনোহর মোড় এলাকার পুলিশ চেকপোস্টে এক নারী ইলিশসহ আটক হন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই নারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র ঢাকা পোস্টকে বলেন, মাসুদা বেগম নামে এক নারী ইলিশ পরিবহন করার কারণে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা মাছগুলো শরীয়তপুর সরকারি শিশু পরিবারে (বালক) এতিম শিশুদের জন্য দেওয়া হয়েছে। মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort