বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

ইজিবাইক চালক হত্যা: গ্রেফতার ৫

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ১০.৫৪ পিএম
  • ৩০৩ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের চর সৈয়দপুরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে দু’জন সরাসরি হত্যার ঘটনার সাথে এবং বাকি তিনজন ছিনতাই করা ইজিবাইক কেনা-বেচার সাথে জড়িত।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান এসব তথ্য জানান। গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের বরাতে তিনি বলেন, স্থানীয় এক মেয়েকে পছন্দ করা নিয়ে গ্রেফতার নাহিদের সাথে হত্যার শিকার আপনের মনমালিন্য হয়। এর জেরে আরেক বন্ধু আমির হোসেন ওরফে আমিনকে নিয়ে আপনকে হত্যার পরিকল্পনা করে নাহিদ। গত ২৫ এপ্রিল পরিকল্পনা অনুযায়ী তারা আপনকে মোবাইল ফোনে ডেকে চর সৈয়দপুর কাঠপট্টি এলাকায় রেইনবো ডাইংয়ের পেছনে নিয়ে যায়। সেখানে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে গলায় রশি প্যাঁচিয়ে আপনকে হত্যা করে নাহিদ ও আমিন। পরে আপনের ইজিবাইকটি নিয়ে পালিয়ে গিয়ে কুমিল্লার হোমনা উপজেলার বিল্লাল, ইসমাইল ও সাইদুলের কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করে। সেখান থেকে নগদ ২০ হাজার টাকা নিয়ে চলে আসে। তথ্য প্রযুক্তি সহায়তায় মামলার ৪৮ ঘন্টার মধ্যে মামলার এজাহারনামীয় আসামি নাহিদ ও আমির হোসেন গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার হোমনা এলাকা থেকে ইসমাইল খন্দকার, বিল্লাল হোসেন ও সাইদুলকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ইজিবাইকটিও উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort