শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ না হলে বিদ্যুৎ ও গ্যাসের অভাব হতো না: তৌফিক-ই-ইলাহী

  • আপডেট সময় বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৪.০৫ এএম
  • ৪৮২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, আকাশচুম্বী দাম যতদিন থাকবে ততদিন আমাদের সামনে বিরাট চ্যালেঞ্জ থাকবে। বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা ও গ্যাস সরবরাহ করার সব ব্যবস্থা আমাদের আছে। দেশে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই খরচ বাড়তাছে-কমতাছে বিষয় এটা নয়। এখন মুখ্য সঙ্কটবাদী চ্যালেঞ্জ আমাদের সাথে। সেটা হলো আকাশচুম্বী দাম। আমাদের আয় অনুযায়ী সেভাবে আমাদের থাকতে হবে। গ্যাস নিয়ে কোনো বেআইনী কাজ করা যাবে না।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন এলাকায় স্থাপিত সিসি ক্যামেরার সাহায্যে মনিটরিং কার্যক্রমের উদ্বোধনের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, তিতাসের এমডি হারুন অর রশীদ মোল্লা, বিকেএমএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেলসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও ব্যবসায়ীবৃন্দ।

তৌফিক-ই-ইলাহী আরও বলেন, আমাদের গ্যাস এখন বিরাট সঙ্কটে রয়েছে। এটা কিন্তু আমাদের তৈরি না। আজকে যদি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ না লাগতো আর আকাশচুম্বী দাম না হতো তহলে বাংলাদেশে বিদ্যুৎ ও গ্যাসের কোনো রকম অভাব হতো না। ইউরোপীয়ান যুদ্ধের কারণে খেসারত আমরা দিচ্ছি। যারা অবৈধ কানেকশন ও বাণিজ্য করবে তাদেরকে আপনারা বরদাস্ত করবেন না। তিতাস যেহেতু এখানে কাজ করে আপনারা তিতাসকে সহযোগিতা করবেন। তারা অনেক সময় বিপদের সম্মুখীন হয় আপনারা তাদের পাশে থাকবেন। অবৈধ গ্যাস যদি আমরা কমাতে পারি তাহলে বৈধ ব্যবহারকারীরা একটু গ্যাস বেশি পাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort