মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেবি কোকুসাই ও গো গাকুইন এর আয়োজনে জাপানে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বৈদ্যেরবাজারে নির্বাচন ঘিরে আলোচনা, উন্নয়ন কর্মকাণ্ডে আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আল মামুন নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ এসি ল্যান্ড বদলি, অভিযোগের পরও বহাল সালমা সিদ্ধিরগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নারায়ণগঞ্জের বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি, কমেছে মুরগি-ইলিশের দাম চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর

ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনার সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে

  • আপডেট সময় শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৯.০০ এএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করা সেনা ও বেসামরিক ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি নিহত হয়েছেন। এক উপাত্ত বিশ্লেষণ থেকে বিবিসি এ তথ্য জানতে পেরেছে বলে দাবি করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে কথিত সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এ যুদ্ধে ক্রেমলিনের হয়ে অংশ নিচ্ছে দেশটির সামরিক বাহিনীতে যোগ দেওয়া অনেক স্বেচ্ছাসেবী বেসামরিক নাগরিকও। ফলে নিহত রুশ সেনার সংখ্যা এতটা বেড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই ইউক্রেনে নিহত রুশ সেনাদের নাম, শেষকৃত্যানুষ্ঠান ও ছবি নিয়ে খবর রাশিয়ার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হচ্ছে।

ইউক্রেনে নিহত ৭০ হাজার ১১২ রুশ সেনার নাম শনাক্ত করতে পেরেছে বিবিসি। তবে নিহত সেনার প্রকৃত সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি বলে ধারণা করা হচ্ছে। কেননা কিছু পরিবার তাদের নিহত স্বজনদের বিষয়ে বিস্তারিত তথ্য বিনিময় করেনি। এই ব্যক্তিদের, যাদের বিষয়ে তথ্য যাচাই করা যায়নি, তাদের নাম নিহত সেনাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। আবার তাদের নামও যুক্ত করা হয়নি, যারা ইউক্রেনে রাশিয়ার দখল করা দোনেৎস্ক ও লুহানস্কে নিহত হয়েছেন।

বিবিসি রাশিয়া ও স্বাধীন ওয়েবসাইট মিডিয়াজোনা নিহত ওই সেনাদের নাম সংগ্রহ করেছে। পাশাপাশি সরকারি বিভিন্ন প্রতিবেদন ও উন্মুক্ত সূত্রগুলো থেকে সংগ্রহ করা হয়েছে নিহত সেনাদের নাম। পরে সরকারি কর্তৃপক্ষ ও নিহত সেনাদের আত্মীয়স্বজনের কাছ থেকে পাওয়া এ-সংক্রান্ত তথ্যগুলো যাচাই করেছে বিবিসি।

বিভিন্ন সমাধিসৌধে খোঁড়া নতুন কবরও ইউক্রেনে নিহত রাশিয়ার সেনাদের নাম সংগ্রহের ক্ষেত্রে সহায়তা করেছে। কেননা কবরগুলো সাধারণত রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরবরাহ করা পতাকা ও পুষ্পমাল্য দিয়ে চিহ্নিত করা থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort