সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ইউক্রেনে জরুরি অবস্থা জারি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২, ৩.৪৫ এএম
  • ৪৭০ বার পড়া হয়েছে

জরুরি অবস্থা জারি করেছে ইউক্রেন। সেই সঙ্গে নিজ দেশের নাগরিকদের রাশিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে।

ইউক্রেন-রাশিয়া সংকট ঘিরে ইউরোপে উত্তেজনার চলছে। ইউক্রেনে মস্কোর হামলার আশঙ্কার মুখে নানা পদক্ষেপ নিয়েছে কিয়েভ। এর অংশ হিসেবে জরুরি অবস্থা জারি করা হলো।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বুধবার এ সংক্রান্ত একটি বিল ইউক্রেনের পার্লামেন্টে পাশ হয়েছে। বৃহস্পতিবার থেকে জরুরি অবস্থা কার্যকর হবে।

জরুরি অবস্থা চলাকালে ‘জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থে’ আন্দোলনের ওপর বিধিনিষেধ আরোপ, সমাবেশে বাধা এবং রাজনৈতিক দল ও সংগঠনকে নিষিদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে।

এর আগে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক শেষে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেক্সি দানিলভ বলেন, স্বঘোষিত দোনেৎস্ক ও লুহানস্ক ছাড়া ইউক্রেনের সব অঞ্চলে এ জরুরি অবস্থা বহাল থাকবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে এক মাস জরুরি অবস্থা বহাল থাকবে। প্রয়োজন হলে পরবর্তী সময়ে এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে।

এদিকে যুদ্ধের জন্য যেকোনো মুহূর্তের জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে বলেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এর অংশ হিসেবে ১৮ থেকে ৬০ বছর বয়সী নাগরিকদের নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

গত সোমবার ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীনিয়ন্ত্রিত দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি রুশ সেনা পাঠানোরও নির্দেশ দিয়েছেন। অঞ্চলটিতে রুশ-সমর্থিত সেনাদের সঙ্গে ইউক্রেন বাহিনীর যুদ্ধ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort