শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

আড়াইহাজার বিএনপির সভাপতি ইউসুফ আলী গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ৪.০০ এএম
  • ২৫০ বার পড়া হয়েছে

আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়াকে ঢাকা আশুলিয়া পুলিশ চেকপোস্ট থেকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। পরে তুরাগ থানার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানাগেছে, বুধবার (২৬ জুলাই) বিকেল তিনটার দিকে আশুলিয়া দৌড় নামক এলাকার চেকপোস্টে থেকে ইউসুফ ইসলাম ভূঁইয়া ও তার গাড়িচালককে গ্রেপ্তার করে তুরাগ থানা পুলিশ। পরবর্তী পুলিশ গাড়িসহ চালককে ছেড়ে দেয়।

 

পরেরদিন বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে ইউসুফ আলী ভূঁইয়াকে তুরাগ থানার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকা সিএমএম আদালতে পাঠানো হয়। দুপুরে ইউসুফ আলী ভূঁইয়ার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। আদালত জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ বলেন, বুধবার সাভার থেকে আড়াইহাজার ফেরার পথে আশুলিয়া পুলিশ চেকপোস্ট থেকে তুরাগ থানা পুলিশ আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে।

পরবর্তী পুলিশ গাড়িসহ চালককে ছেড়ে দিলেও তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ নির্দেশ দেন।

তিনি আরও বলেন, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়াকে গ্ৰেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে ইউসুফ আলী ভূঁইয়ার নিঃশর্ত মুক্তি দাবি করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort