শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

আড়াইহাজারে ৩৬ কেজি গাজাঁ উদ্ধার, আটক ৩

  • আপডেট সময় শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩, ২.৫৯ এএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

আড়াইহাজারে অভিযান পরিচালনা করে ৩ যুবককে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। বুধবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বিশনন্দী ফেরীঘাট এলাকায় চেকপোষ্ট স্থাপন করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৬ কেজি ৯শ’ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো, কুমিল্লা হোমনার লটিয়া গ্রামের মো. হাছন মিয়ার ছেলে মো. লিটন আহম্মেদ (২৬), একই জেলা-উপজেলার শ্রীমদ্দী গ্রামের মো. আবদুর রহিমের ছেলে মো. বাশার (২৪) ও ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের চাউরাখলা এলাকার মো. সাচ্চু মিয়ার ছেলে মো. রাকিব হোসেন (২০)।

সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা গৃহস্থলী মালামাল পরিবহণের আড়ালে পিকআপের চালক, হেলপার এবং গৃহস্থালি মালামালের মালিকের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে অভিনব কৌশলে গাঁজা পরিবহন করে বিক্রয় ও সরবরাহ করে। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort