শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

আড়াইহাজারে ২ যুবককে আটক, ১০০ কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ৪.২২ এএম
  • ৩৩২ বার পড়া হয়েছে

আড়াইহাজারে ২ যুবককে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (১০ মে) বিকালে উপজেলার করাইতলা রামচন্দ্রদী ব্রীজ এলাকায় এক বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১শ’ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো, কুমিল্লার কোতয়ালী কৃষ্ণপুর এলাকার আমির ইসলামের ছেলে মো. আকরাম হোসেন (২৩) ও একই জেলা ও থানার ভাটকেশর এলাকার মৃত আ. লতিফের ছেলে মো. আল আমিন হোসেন (২২)।

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আসামীরা উভয়ই ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ কৌশলে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে প্রাইভেটকারযোগে পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। আসামীরা অত্যন্ত ধূর্ততার সাথে প্রাইভেটকারের চালক ও যাত্রীর ছদ্মবেশের আড়ালে দীর্ঘদিন যাবৎ মাদক পরিবহন করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। মাদকের করাল গ্রাস হতে সমাজকে মুক্ত করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort