সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মেধার স্বীকৃতি,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন

আড়াইহাজারে ১ টাকা মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ

  • আপডেট সময় বুধবার, ২৫ মে, ২০২২, ৩.৫৯ এএম
  • ৩১২ বার পড়া হয়েছে

আড়াইহাজারে মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করেছেন পাওয়ার লুমের শ্রমিকরা। মঙ্গলবার (২৪ মে) দুপুর থেকে উপজেলার গোপালদী, রামচন্দ্রদী, বিশনন্দী ফেরীঘাট, কড়ুইতলা, ঢাকা গোপালদী সড়ক অবরোধ করেন কয়েক হাজার পাওয়ার লুম শ্রমিক।

এ সময় শ্রমিকরা প্রথমে ঢাকা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের রামচন্দ্রদী এলাকায় অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে বিকেলে পাওয়ার লুম মিল মালিক সমিতির সঙ্গে বিষয়টি সমাধানে বৈঠকে বসেছেন গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ।

আন্দোলনরত শ্রমিকরা বলেন, লাগাতার নিত্যপণ্যের দাম বৃদ্ধির ফলে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই কারখানা মালিকদের কাছে প্রতি গজ গ্রে কাপড়ে ১ টাকা করে মজুরি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল।

শ্রমিকদের অভিযোগ, তাদের প্রস্তাবে একমত পোষণ করলেও মজুরি বাড়ানো নিয়ে মালিকরা সময়ক্ষেপণ করছেন। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় দাবি আদায়ে আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প নেই আর তাই তারা রাস্তায় নেমেছেন।

এ বিষয়ে গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) শফিকুল ইসলাম বলেন, মজুরি বাড়ানোর দাবিতে কয়েক হাজার শ্রমিক রাস্তায় নেমে এসেছেন। মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করার চেষ্টা চলছে। আপাতত বৈঠক চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort