শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

আড়াইহাজারে হল থেকে পরীক্ষার্থীকে নিয়ে পালালো ছাত্রলীগ নেতা

  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৪.২৭ এএম
  • ৩৮৩ বার পড়া হয়েছে

আড়াইহাজারে পরীক্ষায় অংশ না নিয়ে পরীক্ষার হল থেকে ছাত্রলীগ নেতার হাত ধরে পালিয়েছে এক পরীক্ষার্থী। ওই ছাত্রলীগ নেতার নাম ইকবাল হোসেন। সে উপজেলার সফর আলী ভূঁইয়া কলেজের এজিএস। শিক্ষার্থীর নাম আরিফা আক্তার (১৯)। সে চলতি এইচএসসি পরীক্ষার্থী।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার রোকন উদ্দিন মোল্লা গার্লস ডিগ্রী কলেজে এ ঘটনা ঘটে। মঙ্গলবার ছিল আরিফার পৌরনীতি পরীক্ষা। আরিফা উপজেলার হাইজাদি ইউনিয়নের আনোয়ার হোসেন ও ফিরোজা বেগমের মেয়ে।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, মঙ্গলবার সকালে ছোট বোনকে নিয়ে আরিফা পরীক্ষা দিতে হলে আসে। তার ছোট বোনও তার সঙ্গে পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা শুরুর কিছু আগে ছাত্র লীগ নেতা ইকবাল হোসেন হলে প্রবেশ করেন এবং কথা আছে বলে আরিফাকে হল থেকে ডেকে নেন। পরে তারা সবার সামনে দিয়েই হল ছেড়ে চলে যান। খবর পেয়ে পুলিশ হলে ছুটে আসেন।

রোকন উদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান বলেন, কেউ হল থেকে বেরিয়ে গেছে বা নিয়ে যাওয়া হয়েছে এমনটা তিনি জানেন না। তবে মঙ্গলবার একজন ছাত্রী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

 

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত বলেন, খবর পেয়ে আমরা রোকন উদ্দিন মোল্লা কলেজে যাই। সেখানে মেয়েটির মা’ও আসেন। এরকিছু সময় পরেই মেয়েটি তার মাকে ফোন করে। ফোন করে সে জানায়, তাকে কেউ অপহরণ করেনি। সে স্বেচ্ছায় ইকবালের সঙ্গে চলে এসেছে। তিন মাস আগে তাদের বিয়ে হয়ে গেছে।

এসআই সুশান্ত আরও জানান, মেয়েটির মা নিজেই নিশ্চিত করেছেন যে মেয়ের বয়স ১৯। তাই সে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার রাখে।

মেয়েটির মা ফিরোজা বেগম বলেন, মেয়েকে আমি ফোনে অনুরোধ করেছিলাম যেন ফিরে এসে পরীক্ষায় অংশ নেয়। কিন্তু মেয়ে সেটি শুনেনি। আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, সন্ধ্যা পর্যন্ত মেয়েটির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort