রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১, ৩.৪৮ এএম
  • ৬৪৬ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে আড়াইহাজার-মদনপুর সড়কের মারুয়াদী এলাকায় বাইসাইকেল চালককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন ওই ব্যক্তি।
নিহত ব্যক্তির নাম আজিজুল ইসলাম। তিনি উপজেলার খাগকান্দা গ্রামের রুহুল আমিন মোল্লার ছেলে। তারা সপরিবারে ঢাকায় বসবাস করেন। আজিজুল ঢাকা থেকে আড়াইহাজারের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, আজিজুল ইসলাম মোটর সাইকেল চালিয়ে আড়াইহাজারের দিকে আসছিলেন। মারুয়াদী আসার পর অপর দিক থেকে আসা এক বাইসাইকেল চালক হঠাৎ করে তার মোটর সাইকেলের সামনে চলে আসেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন আজিজুল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort