শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

আড়াইহাজারে স্কুল মাঠে গরুর হাট বসানোর প্রস্তুতি

  • আপডেট সময় রবিবার, ২৫ জুন, ২০২৩, ৩.৫২ এএম
  • ৩২১ বার পড়া হয়েছে

আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানসাদী উচ্চ বিদ্যালয় মাঠে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে গরুরহাট বসানোর প্রস্তুতি গ্রহন করেছে স্থানীয় প্রভাবশালী মহল। কয়েক বছর সুলতানসাদী বাজার সংলগ্ন আতাউর রহমান মোল্লার ভিটে বাড়ীতে উক্ত গরুর হাটটি বসে আসছিল ।

এবার স্থানীয় ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি মফিজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা রুপ মিয়া ও বাছেদ মিলে উক্ত স্কুলে গরুর হাট বসানোর জন্য প্রস্তুুতি নিচ্ছেন । এই ঘটনায় এলাকার সাধারন মানুষের মনে ক্ষোভ দেখা দিয়েছে। রোববার হাট বসার কথা রয়েছেন।

 

স্থানীয়রা জানান, স্কুল মাঠে গরুর হাট বসালে স্কুলের পরিবেশ ও বাচ্চাদের খেলার মাঠ দীর্ঘদিন নোংরা আবর্জনায় ভরে যায়।

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক সোলাইমান মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গরুর হাটের বিষয়টি আমার জানা নেই। শুক্রবার সকালে কয়েকজন লোক স্কুলের মাঠে বাশের খুটি বসানোর কাজ করতে থাকলে আমি তাদের বাধা প্রধান করি এবং বিষয়টি শিক্ষা অফিসকে অবগত করি। স্থানীয়রা আমার বাধা না মেনে মাঠে জোর পুর্বক কাজ চালিয়ে যেতে থাকে।

এই ব্যাপারে মফিজুল জানান, আতাউরের মাঠে জায়গা না হওয়ার স্কুলে হাট বসাচ্ছি।

 

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি বিষয়টি দেখছেন বলে শুক্রবার বিকেলে পুলিশ পাঠিয়ে হাটের খুটি বাধার কাজ বন্ধ করে দিলেও সন্ধ্যায় অজ্ঞাত কারনে আবারো মাঠে খুটির কাজ চলতে থাকে।

উক্ত মাঠে হাট বসার তারিখ রয়েছে রোববার। এলাকার সাধারন মানুষ ও ছাত্রছাত্রীদের অভিবাবকরা প্রশাসনের নিকট উক্ত স্কুল মাঠে হাঠ বসানোর উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort