শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

আড়াইহাজারে সাইজিংয়ের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ, নিহত ১

  • আপডেট সময় শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩, ৩.৩৭ এএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

আড়াইহাজারে সাইজিংয়ের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে এক ব্যাক্তি নিহত হয়েছেন। বৃহষ্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী গ্রামের ইমন টেক্সটাইল এন্ড সাইজিংয়ে ওই ঘটনা ঘটে।

 

নিহত ব্যাক্তির নাম মোমেন মিয়া (৪০)। সে সিরাজগঞ্জের শাহাদাতপুর থানার আইবেড়া গ্রামের শাহজাহানের ছেলে এবং ওই টেক্সটাইলের সাইজিং ইউনিটের সিনিয়র অপারেটর।

গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর (ইনচার্জ) ফজলুল হক খান জানান, হাজী কামাল হোসেনের মালিকানাধীন মেসার্স ইমন টেক্সটাইল এন্ড সাইজিং মিলে শ্রমিকেরা কাজ করছিল। তখন ওই মিলের সাইজিং ইউনিটের সাইজিং সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে বয়লারের গরম পানি মোমেনের সারা শরীর ঝলছে যায়। আশপাশের শ্রমিকরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে দুপুর ১ টার দিকে তিনি মারা যান।

এদিকে সিলিন্ডার বিস্ফোরনের ঘটনায় সাইজিং ইউনিটের শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, অবৈধভাবে দীঘদিন ধরে কম্প্রেসারে মাধ্যমে অতিরিক্ত গ্যাস সিলিন্ডারে জমা রাখা হয়। শ্রমিকদের নিরাপত্তা বিষয়টি নিশ্চিত না করে সিলিন্ডার থেকে সাইজিংয়ের বয়লার (বদ্ধ পাত্র যেখানে অতি উচ্চ তাপে পানি উত্তপ্ত করা হয়) চালানো হয়ে থাকে। বৃহস্পতিবার ১১টার দিয়ে সিলিন্ডারের অতিরিক্ত গ্যাসের চাপে বিস্ফোরিত হয়। এতে শ্রমিক মোমেনের শরীর ঝলছে যায়। আশপাশে শ্রমিকরা আতঙ্কে ছুটাছুটি করতে থাকে।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আজিজুল হক হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, অবহেলার কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করা হচ্ছে। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort