সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যৌতুক মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেপ্তার করছে না পুলিশ, অভিযোগ ভুক্তভোগী পরিবারের জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্যারাগুয়ের জালে ৪ গোল, বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র এক মঞ্চে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও গণসংহতি আন্দোলন বন্দরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহানবী কেন ‘মাদায়েনে সালেহ’ দেখতে নিষেধ করেছেন? বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা অনুষ্ঠিত রেকর্ড ব্যয়: পারমাণবিক অস্ত্র তৈরিতে বিশ্বজুড়ে খরচ ১১৯ বিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে মোঃ মামুন হোসেনের প্রথম প্রবন্ধগ্রন্থ “জীবনের বর্ণিল ক্যানভাস”

আড়াইহাজারে সবজি ব্যবসায়ীকে খুনের ঘটনায় গ্রেপ্তার ২

  • আপডেট সময় বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ২.৪৭ এএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

আড়াইহাজারে এক সবজি ব্যবসায়ীকে খুনের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সংস্থাটির দাবি, গ্রেপ্তারকৃত দু‘জন হত্যাকাণ্ডের সাথে জড়িত।

নারায়ণগঞ্জের আদমজীনগর কার্যালয় থেকে মঙ্গলবার গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু।

গ্রেপ্তারকৃতরা হলেন আড়াইহাজারের ঝাউগড়া মোল্যাবাড়ির বিল্লাল হোসেন মোল্লার ছেলে সোহেল মোল্লা ওরফে সোহেল (৩৪) এবং ঝাউগড়া উত্তরপাড়ার মৃত আরফত আলীর ছেলে মো. আরমান হোসেন (৪৫)।

গত ৭ অক্টোবর আনুমানিক ভোর ৪ টার দিকে আড়াইহাজার থেকে গাউছিয়াগামী পাকা রাস্তায় ঝাউপড়া বাজারের পল্লীবিদ্যুৎ সাব-ষ্টেশনের কাছে ৩২ বছর বয়সী মো. মোমেনকে হত্যা করা হয়। এই ঘটনায় নিহত মোমেনের বড় ভাই মো. আলমগীর বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। (যার মামলা নং-৭ তারিখ-০৭/১০/২০২২, ধারা- ৩৯৪/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০)

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান, ঘটনার পরপরই এই নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের সনাক্ত ও গ্রেপ্তারের জন্য র‌্যাব-১১ এর সদর কোম্পানীর একটি চৌকস গোয়েন্দা দল ছায়াতদন্ত শুরু করে। পরবর্তীতে গোয়েন্দা কার্যক্রম ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অত্র হত্যার সাথে জড়িত আসামীদের সনাক্ত ও অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ অক্টোবর রাত দেড়টার দিকে ঘটিকায় সোনারগাঁয়ে পরমেশ্বরদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort