রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

আড়াইহাজারে শিশু ধর্ষণ চেষ্টার অভি‌যোগ, আহত ৪

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৬.০৬ এএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

আড়াইহাজারে ১০ বছরের শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে ব্যাপারটা ভুক্তভোগীর পরিবারের সাথে বাক বিতন্ডার সৃষ্টি হয়। প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ওই শিশুর পরিবারের উপর হামলা করে ৪ জনকে পিটিয়ে আহত করা হয়েছে।

এ ঘটনায় আড়াইহাজার থানায় সোমবার (২৭ মার্চ) ভুক্তভোগী শিশুর পিতা জামাল বাদী হয়ে ধর্ষণ চেষ্টাকারী বিল্লালসহ ৩ জনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের করেন। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ)মুহাম্মদ এমদাদুল হক তৈয়ব।

জানা গেছে, উপজেলার ব্রক্ষ্মন্দী ষাড়পাড়া গ্রামের মৃত শংকর আলীর ছেলে বিল্লাল (২৮) ২২ মার্চ বিকেলে প্রতিবেশী জামালের দশ বছরের শিশু কন্যাকে ১০০ টাকা দিয়ে দোকানে পাঠায় কোমল পানীয় বোতল আনার জন্য। শিশুটি দোকান থেকে কিনে নিয়ে বিল্লালের বাড়িতে গেলে বিল্লাল তাকে জোর করে তার ঘরের ভিতরে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে বিল্লাল তাকে মারধর করে আহত করে ধর্ষণের চেষ্টা অব্যাহত রাখে। ওই সময় শিশুটি বিল্লালের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। পরে বিল্লাল শিশুটির বাড়ীতে গিয়ে এ ঘটনা ফাঁস না করতে শিশুর পরিবারের লোকজনদেরকে শাসায়। এ নিয়ে ২৬ মার্চ সন্ধ্যায় উভয় পরিবারের মধ্যে ঝগড়া হলে বিল্লাল, তার ভাই আসকর এবং সহযোগী মহিবুর শিশুর পরিবারের উপর হামলা করে শিশুটিকে সহ তার পরিবারের ৪ জনকে পিটিয়ে আহত করে।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ)মুহাম্মদ এমদাদুল হক তৈয়ব জানান, আমরা এই ঘটনায় একটি ধর্ষণ চেষ্টার মামলা গ্রহন করেছি। মামলায় অভিযুক্ত আসকর নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম চেস্টা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort