সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

আড়াইহাজারে শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদন্ড

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৪.৪৬ এএম
  • ২২২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে নাইমুর রহমান (৩৫) নামের এক আসামীকে মৃত্যু দন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। আরেক ধারায় তাকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড করেন আদালত। দন্ডপ্রাপ্ত নাইমুর রহমান বরগুনার লতাবাড়িয়া এলাকার আব্দুল জাব্বারের ছেলে। তিনি ভুক্তভোগী শিশুর পাশের বাসায় ভাড়া থাকতেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

 

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর দায়ের করা মামলায় আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ রাকিব বলেন, ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর দন্ডপ্রাপ্ত আসামি নাইমুর রহমান ৬ বছরের শিশুকে আইসক্রিম ও চকলেট কিনে দেওয়ার কথা বলে ভাড়া বাসায় নিয়ে ধর্ষণের পর হত্যা করেন। আদালত ১০ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আসামি নিজে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন শিশুকে ধর্ষণের পর হত্যা করেছেন। মামলার বাদীপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort