শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

আড়াইহাজারে শিক্ষক দম্পতির বাড়িতে দিনেদুপুরে ডাকাতি, স্বর্ণালঙ্কার লুট

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ৪.৩৮ এএম
  • ৩০১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক শিক্ষক দম্পতির বাড়িতে দিনেদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৫ তলা ভবনের তৃতীয় তলায় বসবাস করতে তারা।

 

দরজা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে দুইটি কক্ষের বিভিন্ন আসবাবপত্র তছনছ করে। এসময় প্রায় ৯ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

 

বুধবার (৩১ মে) বেলা আনুমানিক ১২টার দিকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এসময় শিক্ষক দম্পতি তাদের কর্মস্থলে ছিলেন।

ক্ষতিগ্রস্ত স্কুল শিক্ষক শফিকুল জানান, তিনি ও তার স্ত্রী দুজনেই স্থানীয় দুইটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। বুধবার সকাল ৯টার দিকে তারা দুজনেই বাড়ি থেকে বের হয়ে তাদের কর্মস্থলে চলে যান।

দুপুর ১টার দিকে শফিকুল প্রথম বাড়িতে খাবার খেতে এসে দেখতে পান প্রধান দরজার লক ভাঙা। এর পর তিনি কক্ষের ভেতরে প্রবেশ করে আসবাবপত্র সব এলোমেলো অবস্থায় পড়ে আছে।

 

তিনি জানান, দুর্বৃত্তরা প্রায় দুইটি কক্ষে থাকা আলমারীর দরজা ভেঙে স্বর্ণালঙ্কার ও ব্যাংকের চেক বইয়ের স্বাক্ষর করা একটি পাতাসহ মূল্যবান বিভিন্ন সামগ্রী লুটে নিয়েছে। এ ঘটনায় আশপাশের এলাকায় বসতবাড়ির লোকজনের মধ্যে চরম আতংক ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, এর আগেও একই এলাকার দুই স্কুল শিক্ষকের বাড়িতে দিনেদুপুরে ডাকাতির ঘটনা ঘটে। কিন্তু মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। একের পর এমন ঘটনায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।

অভিযোগ রয়েছে, এসব বাড়ির আশপাশের এলাকায় দিনভরই বিপুল সংখ্যক বিভিন্ন বয়সের বখাটেদের আনাগোনা থাকে। কিন্তু ভয়ে তাদের ব্যাপারে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিভিন্ন সূত্র আমরা তদন্ত করে যাচ্ছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই মালামাল উদ্ধারসহ দুস্কৃতিকারীদের গ্রেপ্তারে সক্ষম হব।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort