শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ৯.৫৭ পিএম
  • ৩২৯ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক মুরগী ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল বাড়ির সকলকে হাত-পা বেঁধে ও পিটিয়ে আহত করে ৫ লাধিক টাকার মালামাল লুট করা হয়েছে বলে দাবী গৃহকর্তার।
বুধবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার জানায়, মুরগী ব্যবসায়ী বিল্লাল হোসেনের বাড়িতে ২৫-৩০ জনের একদল ডাকাত হানা দেয়। তারা একতলা ভবনের লোহার কেচি গেইটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা গৃহকর্তা বিল্লাল হোসেন, তার স্ত্রী রাহিমা বেগম এবং দুই পুত্র বদরুজ্জামান ডালিম ও রমজানকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের পিটিয়ে আহত করে। পরে তাদের হাত-পা বেঁধে আলমারি, সুকেস ভেঙ্গে নগদ ২ ল টাকা ও সাড়ে চার ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
রাহিমা বেগম জানান, ডাকাতরা চারটি কে প্রবেশ করে সকল মালামাল তছনছ করে টাকা, স্বর্ণ ও ২টি মোবাইল সেট নিয়ে যায়। তারা রান্না ঘরে ঢুকে ফ্রিজ খুলে মিষ্টির প্যাকেট থেকে প্রায় ২ কেজি মিষ্টি নিজেরা মিলে খায় এবং ফলগুলো নিয়ে যায়।
বিল্লাল হোসেন জানান, ডাকাতদের মুখোশ পড়া ও তাদের হাতে বড় ছোরা ও শাবল ছিল। ডাকাতরা ঘন্টা ব্যাপী ডাকাতি করার পর তাদের ক হতে বের হয়ে সিএনজি যোগে চলে যায়। রাতে খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা ডাকাতির সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort