রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন

আড়াইহাজারে পৌঁনে ৩ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

  • আপডেট সময় শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৩.২৫ এএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

আড়াইহাজার উপজেলা প্রশাসন দখলের দীর্ঘদিন পর মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামে দখল হয়ে যাওয়া ৯০ শতাংস খাস জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন। গ্রামবাসীর দখলে থাকা ওই জমির মূল্য ২ কোটি ২৭ লাখ টাকা। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৮ টা থেকে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদ টিমে ভেকু ও পর্যাপ্ত রায়টফরমেটশনে পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক ও আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। তাছাড়া সহকারী পুলিশ সুপার নারায়ণগঞ্জ ‘গ’ অঞ্চল পুলিশী ব্যবস্থার সার্বিক দায়িত্ব পালন করেন।

প্রশাসন সূত্রে জানাগেছে, মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী মৌজায় আরএস ১নং খাস খতিয়ানভুক্ত আরএস এর তিনটি দাগে (দাগ নং-২৯,৬২ ও ৬৩) সরকারের মোট ৯০ শতাংস খাসজমি রয়েছে। বিগত পাঁচ দশকে সরকারি এই খাসজমি গ্রামবাসী দখল করে যে যার সুবিধামত বাড়িঘর, পাওয়ারলুম কারখানা ও দোকানপাট গড়ে তুলেছে। এদিকে, আড়াইহাজার উপজেলা প্রশাসন প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেয়ার জন্য খাসজমি পাচ্ছিল না। অনেক তত্ব-তালাশের পর শ্রীনিবাসদী গ্রামে ৯০ শতাংস সরকারি খাসজমির সন্ধান মিলে।

উপজেলা প্রশাসন দীর্ঘদিন এই বিপুল পরিমাণ সরকারি সম্পত্তি রক্ষার জন্য চেষ্টা করে আসছিল। ২ কোটি ২৭ লাখ টাকা মূল্যের এই জমি উদ্ধারের জন্য শেষাবধি জেলা প্রশাসনের সহায়তা চাওয়া হয়। জেলা প্রশাসন খোঁজ খবর নিয়ে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে এই জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালানোর নির্দেশ দেয়। শুক্রবার সকালে উচ্ছেদ টিম ও ভেকু গাড়ি শ্রীনিবাসদী গ্রামে গেলে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়লেও সরকারি খাসজমি উদ্ধারে প্রশাসনের অভিযানকে সমর্থন জানায়।

জানা গেছে, শ্রীনিবাসদী গ্রামে উচ্ছেদ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার, ২ জন এসআই, ৩ জন এএসআই, ১ জন নায়েক, ১০ জন কনস্টেবল (রায়টফরমেটেশন), ৩ জন নারী কনস্টেবল ও সাদা পোষাকের পুলিশ সদস্য। আড়াইহাজার থানার ওসি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স থেকে আগত অফিসার ও কনস্টেবল এবং আড়াইহাজার থানার ফোর্স নিয়ে উচ্ছেদ অভিযান চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort