শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

আড়াইহাজারে দু’টি মোবাইলের শো-রুমে চুরি, ১৫ লাখ টাকার মালামাল লুট

  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩, ৪.১৪ এএম
  • ২২৬ বার পড়া হয়েছে

আড়াইহাজার পৌরসভা বাজারে অবস্থিত পিংকী সুপার মার্কেটের দু’টি মোবাইল শো-রুমে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত মের্সাস ইসহাক ও শাহাদাত টেলিকম থেকে প্রায় ১৫ লাখ টাকার মোবাইল ও নগদ অর্থ লুট করে নেয়।

 

খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি। এর আগে শুক্রবার দিবাগত রাতের যেকোন সময় এই ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনার পর মার্কেটের অন্যান্য ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত ইসহাক টেলিকমের মালিক ইসহাক বলেন, আমার শো-রুম থেকে ৩৫টি দামি মোবাইল সেট লুট করা হয়েছে। এছাড়াও ক্যাশড্রয়ারে থাকা প্রায় ২ লাখ টাকা লুটে নেয়। ইসহাক আরও বলেন, প্রতিষ্ঠানের ভিতরে সিসি ক্যামেরা রয়েছে। কিন্তু রাতে প্রতিষ্ঠানের ভিতরে বাতি নেভানো ছিল।

মার্কেট কর্তৃপক্ষের নিধেষে বাতি রাতে বন্ধ রাখা হয়। তার অভিযোগ, রাতে বিদ্যুৎ বন্ধ থাকায় (সিসি) ক্যামেরাও বন্ধ ছিল। এতে দুস্কৃতিকারীদের শনাক্ত করা যাচ্ছেনা। ক্যামেরা চালু থাকলে দুস্কৃতিকারীদের শনাক্ত করাটা সহজ হতো। এদিকে একই অভিযোগ করেন শাহাদাত টেলিকমের মালিক রাজু।

 

তিনি বলেন, আমার প্রতিষ্ঠান থেকে ৫১ টি দামী মোবাইল সেট ও নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা লুটে নেয়। রাতে প্রতিষ্ঠান বন্ধ করার পর ভিতরে বিদ্যুৎ বন্ধ থাকায় (সিসি) ক্যামেরায় চোরচক্রের সদস্যদের উপস্থিতি শনাক্ত করা সম্ভব হচ্ছেনা। প্রতিষ্ঠানে এমন বড় ধরনের ক্ষতির জন্য মালিক কর্তৃপক্ষই দায়ি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort