রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন

আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৪.২৩ এএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

আড়াইহাজারে বাড়ীর সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮ টায় উপজেলার হাইজাদী ইউনিয়নের টোটারবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন জামির হোসেন (৬০) সোহেল (২৮), রাজিব (২৬), নাজমা (৫০), মতিন (৬০), রাকিব (২২), মোক্তাকিন (১৬), আবু তালেব (৪০), রাজন (২৮), ও মোতালেব (৭০) রানু বেগম (৫০)।

এদের মধ্যে জামির হোসেন এবং সোহেলকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আহতদের মধ্যে কেউ কেউ আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন এবং বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

জানা গেছে, ওই গ্রামের জামির হোসেন এবং আবু তালেব গংদের মধ্যে দীর্ঘ দিন যাবৎ বাড়ীর সীমানা সংক্রান্তে দ্বন্দ্ব বিদ্যমান। তারা পরষ্পরকে সংঘর্ষের ব্যাপারে হুমকী দিয়ে আসছিল।ওই সূত্রধরে মঙ্গলবার রাত ৮টার দিকে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ ধারালো দা, ছুরি ইত্যাদী দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে পরষ্পরের উপর ঝাপিয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ১০জন আহত হন।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, ঘটনার বিষয়ে আহাম্মদ হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort