রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন

আড়াইহাজারে দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

  • আপডেট সময় শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৩.১৮ এএম
  • ৪৩৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারের জাঙ্গালিয়া এলাকায় দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে চার নারী আহত হয়েছেন। শুক্রবার (১৯ আগস্ট) ঘটনাস্থলে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এছাড়া এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, উপজেলার উচিতপুরা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আলমগীর ও ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য আব্দুর রশিদের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত তিন দিন ধরে মহড়া চলছিল। ফলে তিন দিন ধরে জাঙ্গালিয়া বাজারের দোকানিরা দোকানপাট খুলতে পারছিল না। শুক্রবার সকাল ৭টার দিকে উভয় পক্ষের লোকজন টেঁটা, বল্লম ও নানা প্রকার ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এ ঘটনায় চার নারী আহত হন। আহতরা হলেন- রাখি (২৮), মাজেদা (২৫), বিথি (২১) ও জাহানারা (২৬)। এক পর্যায়ে ঘটনাস্থলে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন কিছুটা শান্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort