রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন

আড়াইহাজারে ডিবি পরিচয়ে চাঁদা দাবি, নারীসহ ৫ প্রতারক গ্রেপ্তার

  • আপডেট সময় সোমবার, ২ আগস্ট, ২০২১, ৪.৪৯ এএম
  • ৪২৬ বার পড়া হয়েছে

আড়াইহাজারে ডিবি পরিচয়ে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে এক নারীকে নির্যাতন করে পালিয়ে যাওয়ার সময় দুই নারীসহ ৫ প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী রেখা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় ৫জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশ তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরন করে।

গ্রেপ্তারকৃতরা হলো- নেত্রকোনা বাট্টা বড় বাড়ীর শাহজাহান মিয়ার ছেলে সোহেল রানা (৩৩), গোপালগঞ্জ নোয়াপাড়া মোল্লাবাড়ীর রমজান আলী মোল্লার ছেলে রাজু মোল্লা সুজন (৩৪), তাঁর স্ত্রী মনি ইসলাম (৩৩), মুন্সীগঞ্জ শেখনগর ৫নং ওয়ার্ড আলমপুর উত্তরপাড়ার মৃত ওমর আলী হাওলাদারের ছেলে শাহাদাত হোসেন সুমন (৩২), ঢাকা আশকোনা মোল্লারটেক এলাকার আতাউর রহমান বকুল ওরফে মনিরুল ইসলামের স্ত্রী তামান্না আক্তার (২৯)।

মামলার বরাত দিয়ে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান জানান, ওই প্রতারক চক্রের সদস্যরা ডিবি পুলিশ পরিচয়ে শনিবার সন্ধ্যায় ভুক্তভোগী রেখা বেগমের বাসায় প্রবেশ করে। এসময় তারা গ্রেপ্তারের ভয়ভীতি দেখিয়ে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে।

রেখা বেগম টাকা দিতে অনীহা প্রকাশ করলে তাকে এলোপাথারীভাবে মারধর করতে থাকে। এসময় সে চিৎকার করলে প্রতারক চক্রের সদস্যরা তাকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এদিকে রেখা বেগমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ৫ জনকে আটক করে। এসময় আতাউর রহমান বকুল ওরফে মনিরুল ইসলাম নামে এক প্রতারক পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ৫ জনকে থানায় নিয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort