সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

আড়াইহাজারে ডাকাতির প্রস্ততকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৮

  • আপডেট সময় শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩, ৪.২৬ এএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ এক ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। ১১ জানুয়ারি রাতে আড়াইহাজার থানাধীন বামুনদিয়া খেজুরতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে- ১টি রামদা, ৩টি হাসুয়া, ১টি ছোড়া, ১টি শাবল, ২টি জি আই পাইপ, নগদ ৫,৯২০ টাকা, ৭টি মোবাইল, ১০টি সিম কার্ড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ডাকাত সর্দার মোঃ সুজন মিয়া (২৫), সদস্য মোঃ আব্দুল হাই (৩৫), মোঃ আওলাদ হোসেন (২৫), মোঃ ইমরান ওরফে ইমন (২২), মোঃ আল আমিন (২৪), মোঃ নুর ইসলাম (৩৮), মোঃ বকুল (৩২) ও মোঃ ফয়সাল (২০)।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) র‌্যাব ১১ এর সহকারি পরিচালক (এএসপি) রেজওয়ান সাঈদ জিকুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্যা জানা গেছে।

র‌্যাব জানায়, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ৮ জন ডাকাতকে হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বিভিন্ন মহাসড়ক, বসতবাড়ী এবং দোকানে ডাকাতির সাথে সরাসরি জড়িত বলে তারা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগজ্ঞের আড়াইহাজার থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort