শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

আড়াইহাজারে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বিবেচনায় স্বতন্ত্র প্রার্থীদের চিঠি

  • আপডেট সময় বুধবার, ৭ জুন, ২০২৩, ৩.৩২ এএম
  • ৩২১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১১ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভোটারদের সর্বাত্মক ভোট প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন বরাবর আবেদন করেছেন তিন স্বতন্ত্র প্রার্থী।

মঙ্গলবার (৬ জুন) জেলা প্রশাসক বরাবর এ আবেদন করেন আড়াইহাজার পৌরসভার নির্বাচনে সাবেক মেয়র হাবিবুর রহমান (জগ), উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মামুন অর রশীদ (মোবাইল) ও পৌর আওয়ামী লীগের সভাপতি মেহের আলী মোল্লা (নারিকেল গাছ)।

 

এতে উল্লেখ করা হয়, স্বতন্ত্র মেঘর প্রার্থী হিসাবে আড়াইাইহাজার পৌরসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা। এই পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ১১টি ভোট কেন্দ্র রয়েছে ।

প্রতিদ্বন্দি প্রার্থী বর্তমান মেয়র সুন্দর আলীর সমর্থিত লোকজন নানা কৌশলে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তার প্রতীকে ভোট না দিলে ভোটকেন্দ্রে যাওয়ার ব্যাপারে এক ধরণের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। এমনকি উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ এর নেতৃবৃন্দ ও প্রার্থীদের সমর্থিত লোকজনকে কোনো কেন্দ্রে এজেন্ট দিতে দিবে না বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছে।

এর মধ্যে হাবিবুর রহমান তার আবেদনে উল্লেখ করেন, ৪ জুন আমি নির্বাচনী আচরণ মেনে পৌরসভার ০৭ ওয়ার্ডে প্রচারণা চালানোর সময় তার (সুন্দর আলী) সমর্থিত লোকজন নোয়াপাড়া এলাকায় আমাকে অপমান, অপদস্ত করে, পরে আমি সেখান থেকে বেরিয়ে আসি এবং এই বিষয়টি আমি মৌখিকভাবে রিটার্নিং অফিসারকে অবহিত করি। এমতাবস্থায় ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভোটারদের সর্বাত্মক ভোট প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য আকুল আবেদন করছি।

 

একই সাথে প্রত্যেকটি কেন্দ্রেই সি.সি. ক্যামেরা স্থাপন ও অতিরিক্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন তারা। হাবিবুর রহমান জানান, আমি আবেদন করেছি কারণ এখানে প্রকাশ্যেই আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে এবং ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। এ অবস্থা থেকে ভোটারদের ভীতিহীন করতে এ পদক্ষেপগুলো নেয়া জরুরি।

আড়াইহাজার পৌরসভা নির্বাচনের নির্টানিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম জানান, প্রতিটি কেন্দ্রেই ঝুকিপুর্ণ মনে হচ্ছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort