শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

আড়াইহাজারে ছিনতাই ও অপহরণ চেষ্টাকালে এসআইসহ গ্রেফতার ৪

  • আপডেট সময় রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৩.৫৯ এএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

আড়াইহাজারে এক ব্যবসায়ীকে ছিনতাই ও অপহরণের করতে গিয়ে ডেমরা থানার এক এসআইসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে সরকারি পিস্তল, হ্যান্ডকাফসহ ছিনতাইয়ের টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে আড়াইহাজারের প্রভাকরদি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতাররা হলেন- ডেমরা থানার এসআই মোজাম্মেল হক (৩৭), আতিকুর রহমান ওরফে সোহেল (২৯), হালিম মিয়া (২০) ও বিজয় (২৬)।

এ ঘটনায় ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী সজীব (২৫) বাদী হয়ে শুক্রবার (১০ মার্চ) বিকেলে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, মোজাম্মেল হোসেন নামের একজন এসআই রয়েছে ডেমরা থানায়। তবে গ্রেফতারকৃত অন্য তিন আসামি তার থানার কনস্টেবল নয়।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ মাসুম বলেন, গ্রেফতারদের ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মামলাটি ডিবি তদন্ত করবেন।

মামলা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সজীব ও তার বন্ধু রাসেল মিয়া (২৬) রুপগঞ্জের গাউসিয়া থেকে সিএনজি যোগে নিজ বাড়ি প্রভাকরদী আসছিলেন। ঘটনাস্তলে পৌছানোর পর সজীব তার মামা সবুজের সঙ্গে দেখা করার জন্য নামেন। সেখানে পুলিশের এসআই মোজাম্মেলসহ পাঁচজন তাদের ঘিরে ফেলেন। এসময় মোজাম্মেল তার কাছে থাকা পিস্তল বের করে নিজেদের পুলিশের সদস্য বলে পরিচয় দেন। সজীব ও তার বন্ধু রাসেলকে হাতকড়া লাগিয়ে দেন। এক পর্যায়ে আসামি মোজাম্মেলের সঙ্গে থাকা ছিনতাইকারী চক্রের সদস্যরা নিজেদের পুলিশের কন্সটেবল বলে পরিচয় দিয়ে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করেন। মামলার বাদী সজীবরে কাছে থাকা নগদ ৮২ হাজার ৫০০ টাকা, মোবাইল ফোন, তার বন্ধু রাসেলের কাছে থাকা ৩৫ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

আরও জানা যায়, এক পর্যায়ে আসামিরা তাদের হাতকড়া পরানো অবস্থায় কাশবনের মাঠ থেকে টেনে হিচড়ে সামনের রাস্তায় নিয়ে আসেন। ধস্তাধস্তি করে একটি সিএনজিতে উঠানোর চেষ্টা করে। এসময় সজীব ও তার বন্ধু রাসেল চিৎকার শুরু করলে কিছু দূরে টহলরত আড়াইহাজার থানার এএসআই নুরে আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এগিয়ে আসেন। সেখানে আসামি মোজাম্মেল নিজেদের ডেমরা থানা পুলিশের সদস্য পরিচয় দিলে এএসআই নুরে আলম তাদের পরিচয়পত্র দেখতে চাইলে আসামি নিজেদের পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন। বিষয়টি ছিনতাই আঁচ করতে পেরে এএসআই নুরে আলম আড়াইহাজার থানায় খবর দিলে এসআই নাহিদ মাসুমের নেতৃত্বে অপর একটি পুলিশ টিম ঘটনাস্থলে এসে আসামিদের গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort