শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

আড়াইহাজারে চিহ্নিত চাঁদাবাজ গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ১৩ মে, ২০২২, ১১.০৫ পিএম
  • ৩৪৬ বার পড়া হয়েছে

আড়াইহাজার উপজেলায় পরিবহন সেক্টরের এক চিহ্নিত চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। তার নাম জহির হোসেন (৪২)। বৃহস্পতিবার (১২ মে) রাত ৮ টায় গোপালদী পৌরসভার কলাগাছিয়ার মোল্লারচর বাজারে আড়াইহাজার-নরসিংদী সড়কে সিএনজি ও অটোরিক্সা থেকে চাঁদাবাজিকালে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, চাঁদাবাজ জহির হোসেন দীর্ঘদিন ধরে মোল্লারচর বাজার এলাকায় সিএনজি ও অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করে আসছিল। চাঁদা দিতে না চাইলে জহির সিএনজি ও অটোচালকদের মারধর করতো এবং অটোরিক্সা ক্ষতিগ্রস্ত করতো। বৃহস্পতিবার রাতেও সে চাঁদাবাজি করছিল। র‌্যাব সদস্যরা কৌশলে তাকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় জহিরের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৮১০ টাকা জব্দ করা হয়।

এ সময় মোল্লারচর বাজারের ব্যবসায়ী ও অটোচালকরা র‌্যাব সদস্যদের কাছে বিস্তর অভিযোগ করেন চাঁদাবাজ জহিরের বিরুদ্ধে। গ্রেপ্তারকৃত জহির বড় মোল্লারচর এলাকার মৃত রূপ মিয়ার ছেলে।

গ্রেপ্তারের পর সে স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে সে কলাগাছিয়া মোড় ও মোল্লারচর বাজার এলাকায় সিএনজিসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তুলতো। চাঁদা আদায়ের কৌশল হিসেবে জহির সিএনজি ও অটোচালকদের মারধর করতো এবং ভয়ভীতি দেখাতো।

এ ব্যাপারে আড়াইহাজার থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৯। তারিখ ১৩/৫/২০২২ ইং।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort