রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আড়াইহাজারে গ্রাম ঘেরাও করে শীর্ষ মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ৪.৪২ এএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

আড়াইহাজারে একটি গ্রাম ঘেরাও করে শীর্ষ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম (২৪) সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তাররা হলো-বালিয়াপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে সাইফুল (২৪) ও একই গ্রামের আবু তালেকের ছেলে মাহিন (২২)। এ সময় ২০০ ইয়াবা, ১৯ পুরিয়া হেরোইন ও দুই বোতল ফেনসিডিল উদ্ধারসহ ২টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

 

সোমবার (৩ জুলাই) দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে। এরআগে শনিবার রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, গ্রেপ্তাররা আড়াইহাজারের শীর্ষ মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা, হেরোইন, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।

এরই সূত্র ধরে গোপন সংবাদের ভিক্তিতে পুলিশের একাধিক টিম বালিয়াপাড়া গ্রাম ঘেরাও করে ২০০ ইয়াবা, ১৯ পুরিয়া হেরোইন ও দুই বোতল ফেনসিডিল ও ২টি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করে।

 

এরপর সোমবার (৩ জুলাই) দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে থানায় একটি মামলা করা হয়। তাদের গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। অভিযোগ রয়েছে সাইফুলের পুরো পরিবার মাদক কারবারের সঙ্গে জড়িত।

গ্রেপ্তার সাইফুল, তার বাবা মকবুল, মা সোনাতোন বিবি ও ভাই সোহেলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সাইফুল গ্রেপ্তার হলেও বাকিরা পলাতক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort