শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

আড়াইহাজারে একরাতে ২ বাড়ীতে ডাকাতি

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৬.০৬ এএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে ২ বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। এই সময় আহত হয়েছে ২ জন। লুটে নেয়া হয়েছে নগদ টকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার। রোববার (২৪ জুলাই) রাতে উপজেলার দুপ্তরা ইউনিয়নের পাচঁগাও দেওয়ান পাড়া ও হাটখোলা পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও দেওয়ানপাড়া গ্রামের বাসিন্দা ঠিকাদার ব্যবসায়ি হারুনুর রশিদ খান জানান, ওই রাতে অনুমান সাড়ে ৩টার দিকে তার দ্বিতল ভবনের জানালার গ্রীল কেটে ১৫/২০ জনের সশস্ত্র ডাকাত দল ভিতরে প্রবেশ করেই অস্ত্রের মুখে পরিবারের সকল সদ্যস্যদেরকে জিম্মি করে এবং হাত-পা বেঁধে ঘরে থাকা নগদ ১০ লাখ টাকা, ৫০ ভরি ওজনের বিভিন্ন প্রকার স্বর্ণালংকার, দামী মোবাইল সেটসহ সর্বস্ব লুটে নিয়ে নির্ভিঘ্নে চলে যায়। যাওয়ার সময় ডাকাত দল বাড়ীর প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়ে যায়। পরে এলাকাবাসি এসে তালা ভেঙ্গে তাদেরকে উদ্ধার করে।

আক্রান্তরা জানান, ডাকাত দল অত্যাধুনিক স্বর্ণ পরীক্ষার যন্ত্র নিয়ে আসে। তারা পরীক্ষা করে স্বর্ণ গুলো আলাদা করে নিয়ে যায় আর ইমিটেশনের অলংকার গুলো ফেলে রেখে যায়।

একই রাতে একই ইউনিয়নের দুপ্তারা হাটখোলাপাড়া গ্রামের ব্যবসায়ি বাবুলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ১০-১৫ জনের সশস্ত্র ডাকাত দল রাত ২টার দিকে কেঁচি গেইটের তালা ভেঙ্গে ও ঘরের ৪-৫টি দরজা ভেঙ্গে গৃহকর্তা বাবুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত বিক্ষত করে নগদ ৫ লাখ টাকা, ১৫ ভরি ওজনের স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুটে নেয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সহকারি পুলিশ সুপার গ অঞ্চল মোঃ আবির হোসেন ঘটনাস্থল গুলো পরিদর্শন করেন। গণমাধ্যমকে তিনি বলেন, তদন্ত করে ডাকাতদলকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার ও ডাকাতি করা মালামাল উদ্ধারের চেষ্টায় পুলিশ কাজ করে যাচ্ছে।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার গণমাধ্যমকে জানান, ডাকাতির ঘটনা থানায় মামলা দায়ের করা হবে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort