শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

আড়াইহাজারে একই দিনে ২ আত্মহত্যার অভিযোগ

  • আপডেট সময় শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৩.২৩ এএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

পৃথক ঘটনায় দুটি মরদেহ উদ্ধার করেছে আড়াইহাজারে থানা পুলিশ। এর মধ্যে স্বামীর সাথে স্ত্রী এবং অপর ঘটনায় স্ত্রীর সাথে স্বামীর অভিমানের কথা উঠলেও একটি ঘটনাকে হত্যাকান্ড বলে গুঞ্জন তুলেছেন এলাকাবাসি।

বৃহষ্পতিবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী ও ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দি এলাকায় ঘটনাগুলো ঘটেছে।

এর মধ্যে একটি লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেছে এবং অপরটি পুলিশকে না জানিয়ে বিনা ময়নাতদন্তে দাফন করে ফেলেছেন স্বজনেরা। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আজিজুল হক হাওলাদার।

জানা যায়, শক্রবার সকালে উপজেলার দাইরাদী গ্রামের সালাউদ্দিনের স্ত্রী হালিমা (২৯) নামে নয় মাসের অন্তসত্ত্বা এক গৃহবধূর লাশ তার বাসার সৌচাগার থেকে উদ্ধার করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ। লাশটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে হালিমা সৌচাগারে টিনের চালার আটনের সঙ্গে রশী দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবী। তবে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেনি বলে জানায় পুলিশ। এলাকায় গুঞ্জন উঠেছে যে, হালিমাকে শ্বাসরোধে হত্যা করে ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার পায়তারা করা হচ্ছে।

এ ঘটনায় আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আজিজুল হক হাওলাদার বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। আপাতত একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

একই দিনে, উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দী গ্রামের মৃত মালেকেরে ছেলে মামুন (৩৫) বুধবার সকালে স্ত্রীর সাথে অভিমান করে বিষ পান করে অসুস্থ হয়ে পড়েন। তাকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ীতে ফিরে আসেন। কিন্তু বৃহষ্পতিবার রাতে আবার তিনি বিষক্রিয়ায় অসুস্থ হয়ে বাড়ীতেই মৃত্যু বরণ করেন। তার লাশ পুলিশকে না জানিয়ে তরিঘরি করে দাফন করে ফেলেছেন স্বজনেরা।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আজিজুল হক হাওলাদার লাইভ নারায়ণগঞ্জকে বলেন, এমন কোন ঘটনা আমাদের নলেজে নেই। আমরা এই বিষয়টি অনেকের মুখেই শুনলাম। আমরা ঘটনা সত্যতা নিশ্চিত করার চেষ্টা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort