রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন

আড়াইহাজারে ইউপি চেয়ারম্যানের অবৈধ পশুর হাট

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২, ৬.০৬ এএম
  • ৩০২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাগকান্দা কমিউনিটি ক্লিনিকের সামনে নয়াপাড়া এলাকায় কোরবানির পশুর অবৈধ হাট বসিয়েছেন বলে অভিযোগ উঠেছে খাগকান্দা ইউপি চেয়াম্যান আরিফুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে।

 

জেলা প্রশাসন ওই স্থানে হাট বসানো অনুমতি না দিলেও চেয়ারম্যান আরিফুল ইসলাম ও তার সহযোগিরা বৃহস্পতি, শুক্র ও শনিবার ওই হাটের মাঠ সাজাতে ব্যস্ত ছিলেন। এরই ফলশ্রুতিতে বুধবার থেকে অবৈধ এই হাটে গরু আসতে শুরু করলে নজরে আসে সবার।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, চলতি বছর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আড়াইহাজার পৌরসভায় ২টি ও গোপালদী পৌরসভায় ৩টিসহ মোট উপজেলার ২২টি স্থানে কোরবানীর পশুর হাট বসানোর জন্য জেলা প্রশাসন অনুমোদন দেয়।

প্রশাসনের অনুমোদন ছাড়া খাগকান্দা ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকের সামনে নয়াপাড়া এলাকায় কোরবানির পশুর অবৈধ হাট বসিয়েছে ইউপি চেয়াম্যান আরিফুল ইসলাম ও তার সহযোগিরা। অনুমোদনবিহীন এ কোরবানীর পশুর হাটের মাত্র আড়াই কিলোমিটার দুরত্বে জেলা কদমতলী মনির হোসেন দাখিল মাদ্রাসায় কোরবানীর পশুর হাট অনুমোদন দেয় জেলা প্রশাসন।

খাগকান্দা নয়াপাড়া অবৈধ হাটে কোরবানীর পশুর ভিড়ানোর জন্যে ব্যাপক মাইকিংসহ বিভিন্ন সড়কের মোড়ে লোকজন নিয়োগ করেছে। কাছাকাছি দুইটি হাট বসায় জেলা প্রশাসনের অনুমোদিত কদমতলী মনির হোসেন দাখিল মাদ্রাসা মাঠের হাটে তেমন পশু ভিড়ছেনা।

 

এনিয়ে ওই এলাকায় লোকজনের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। হাট নিয়ে চেয়ারম্যান আরিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে ও একটি স্ট্যাাটর্স দেয়।

এদিকে অনুমোদন ছাড়া কোরবানীর পশুর হাট বসানোর বিষয়ে জিজ্ঞাসা করলে খাগকান্দা ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, এটা হাট না। স্থানীয় লোকজন যাতে কোরবানীর পশু কেনাবেচা করতে পারে সেজন্যে আমি স্থানীয়দের একত্রিত করে দিয়েছি।

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম জানান, জেলা প্রশাসনের অনুমোদনবিহী কোন হাট বসানোর চেস্টা চরম দৃস্টি গোচর ও আইন বহির্ভূত। যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort