শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

আড়াইহাজারে আশ্রয়ণ প্রকল্পের কাজে বাঁধা, চাঁদা দাবি : যুবকের কারাদন্ড

  • আপডেট সময় মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৪.৫৮ এএম
  • ৩৮০ বার পড়া হয়েছে

আড়াইহাজারে চাঁদার দাবিতে আশ্রয়ণ প্রকল্প এর ঘর নির্মাণে বাঁধা দেয়ায় হারুন অর রশিদ নামে এক যুবককে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৩১ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম হারুনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ সময় তার সহযোগি আশিক মিয়া ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। দণ্ডপ্রাপ্ত হারুন উপজেলার হাইজাদী ইউনিয়নের খন্দকার কলাগাছিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন মিয়ার ছেলে।

 

ইউএনও রফিকুল ইমলাম জানান, হাইজাদী ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে হারুন ও আশিক চাঁদা দাবীতে শ্রমিকদের কাজ করা থেকে জোর পূর্বক বিরত রাখে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হারুনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আর আশিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান ১ মাস আগেও আশিক আশ্রয়ন প্রকল্প নির্মাণ কাজে বাধাঁ দিয়েছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার ঘটনাস্থলে গেলে আশিক পালিয়ে যায়।

একটি সুত্র জানায়, আশিক স্থানীয় সাবেক ইউপি সদস্য, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দও আলীর ভাগিনা হওয়ায় বেপোরোয়া হয়ে উঠে। এলাকার নীরহ মানুষকে হয়রানি, মারধরসহ সকল প্রকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে গ্রেপ্তারের দাবি জানান এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort