শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ

আড়াইহাজারে অপহরণ, যুবক গ্রেপ্তার

  • আপডেট সময় রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ৪.৩২ এএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

এসএসসি পরীক্ষার্থী অপহরণ মামলার আসামি কাদির হোসেন (২৭) কে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা পুলিশ। তবে অপহৃত এসএসসি পরীক্ষার্থী এখনো উদ্ধার হয়নি।

শনিবার (২২ অক্টোবর) সকালে নিজ বাড়ি থেকে কাদিরকে গ্রেপ্তার করা হয়। পরে ওই দিন দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত কাদির হোসেন উপজেলার দুপ্তারা ইউনিয়নের বান্টি উত্তরপাড়া গ্রামের মৃত সুরুজ মিয়ার পুত্র।
এর আগে অপহৃতার পিতা বাদী হয়ে আবিদ হাসান সহ তার বড় ভাই কাদির হোসেন, মা ফাতেমা বেগম ও অজ্ঞাত কয়েকজনকে আসামী করে শুক্রবার থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার থেকে জানা যায় যে, বান্টি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এবারের এস এস সি পরীক্ষার্থী ওই কিশোরী স্কুলে যাতায়াতের পথে প্রায় প্রতিদিন বান্টি উত্তরপাড়া গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে আবিদ হাসান (২২) তাকে উত্যক্ত করতো। ঘটনার দিন (২০ অক্টোবর) বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই কিশোরী বান্টি বাজারে কেনা কাটা করতে যাওয়ার পথে আবিদ হাসান সহ অজ্ঞাত কয়েকজন তাকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, আসামীদের গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধারে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। গ্রেপ্তারকৃত কাদির হোসেনকে শনিবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort