শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

আড়াইহাজারে অটোচালকের লাশ উদ্ধার

  • আপডেট সময় শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৩.৩৫ এএম
  • ২৪২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাইফুল ইসলাম বাপ্পি (১৫) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব এ তথ্য জানান।

 

এরআগে গত বুধবার (১৩ সেপ্টেম্বর) বাপ্পি নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হয়ে বাড়িতে ফিরে না আশায় তার বাবা বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে থানায় লিখিতভাবে অবগত করে।

ওইদিন রাতে নয়ানাবাদ এলাকার ভাঙা ব্রিজ সংলগ্ন খালে পানিতে ভাস্যমান অবস্থায় সাইফুল ইসলাম বাপ্পির লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বাপ্পির বাবা-মা ও স্বজনরা থানায় এসে মরদেহ শনাক্ত করে। বাপ্পির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ধারণা করা হচ্ছে বাপ্পিকে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা দুর্বৃত্তরা নিয়ে গেছে। মৃত বাপ্পি উপজেলার উলুকান্দি পুর্ব পাড়া এলাকার খোকন মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort