সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৮২ নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযানে সাখাওয়াত এর ওপর হামলার চেষ্টা ফারজানার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা আইভী এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ: গোলাম মাওলা রনি “জান্নাতের পাখিদের কাছে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি”—প্রধান অতিথি এম এইচ তালুকদার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী যুদ্ধবিরতির পর গাজায় ১,৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত : অ্যামনেস্টি সফল উদ্যোক্তা সামান্থা জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা

‘আলোর গতিতে’ প্রতিক্রিয়া জানানোর হুমকি পুতিনের

  • আপডেট সময় সোমবার, ১ আগস্ট, ২০২২, ৪.৩৪ এএম
  • ৪৫২ বার পড়া হয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কেউ রাশিয়ার ‘সার্বভৌমত্ব এবং স্বাধীনতা’কে ক্ষুণ্ন করলে ‘আলোর গতি’তে প্রতিক্রিয়া জানানো হবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সাবেক সোভিয়েত সাম্রাজ্যের রাজধানীতে সেন্ট পিটার্সবার্গের রাশিয়ার নৌবাহিনী দিবসে বক্তৃতাকালে রোববার পুতিন এই হুমকি দেন।

এ সময় পুতিন ইউক্রেনের কথা উল্লেখ না করে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত নিষ্পত্তিমূলক পদক্ষেপের দাবি করছে।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা সব যেকোনো উপায়ে দৃঢ়ভাবে নিরাপত্তা নিশ্চিত করব। এখানে মূল বিষয়টি হলো নৌবাহিনীর সক্ষমতা; যদি কেউ আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা হরণ করার সিদ্ধান্ত নেয়, তাহলে নৌবাহিনী আলোর গতিতে প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা রাখে।

এ সময় তিনি রাশিয়াকে একটি মহান সমুদ্র শক্তিকে পরিণত করার জন্য জার পিটার দ্য গ্রেটের প্রশংসা করেন।

তিনি বলেন, আগামী কয়েকমাসের মধ্যে রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হবে জিরকন ক্রুজ মিসাইল। আর কোন এলাকায় এই মিসাইল মোতায়েন করা হবে তা রাশিয়ার স্বার্থের ওপর নির্ভর করবে বলেও জানিয়েছেন তিনি।

এদিন পুতিন নৌবাহিনীর একটি নতুন ডকট্রেইনে স্বাক্ষর করেন। সেখানে তিনি সরাসরিই যুক্তরাষ্ট্রকে রাশিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বি হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া ওই ডকট্রেইনে আর্কটিক এবং কৃষ্ণ সাগরের মতো গুরুত্বপূর্ণ সমুদ্র অঞ্চলে রাশিয়ার বৈশ্বিক সামুদ্রিক উচ্চাকাঙ্ক্ষাও নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort