রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

‘আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা অক্ষরে অক্ষরে পালন করেছি’

  • আপডেট সময় বুধবার, ২ মার্চ, ২০২২, ৪.৪১ এএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সরকারের প্রশংসা করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান, অর্থনীতি—সবখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা অনেক দেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হলে দলকে ঐক্যবদ্ধ করতে হবে।

মঙ্গলবার (১ মার্চ) দুপুরে নেত্রকোনা সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহরের মুক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্ধোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান।

শিক্ষামন্ত্রী আরও বলেন, যারা দেশে দুঃশাসন চালিয়ে ছিলেন জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আজ যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তা একটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে। আমরা আশা করি আগামী নির্বাচনেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। কারণ আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা অক্ষরে অক্ষরে পালন করেছি।

নতুন কমিটিতে যুদ্ধাপরাধী, চাঁদাবাজ, সন্ত্রাসী কাউকে জায়গা দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে কোনো শক্তিই আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রাণেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিএম খান পাঠান বিমল ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অধ্যাপক ভজন চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, নেত্রকোনা-১ আসনের এমপি মানু মজুমদার, সংরক্ষিত নারী আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী প্রমুখ।

সম্মেলন শেষে আতাউর রহমান মানিককে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাফিজুর রহমান খানকে সাধারণ সম্পাদক এবং অর্পিতা খানম সুমীকে পৌর আওয়ামী লীগের সভাপতি ও টিটু দত্ত রায়কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort