শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

আন্তর্জাতিক গুম সপ্তাহ পালন

  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২, ৪.২০ এএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

‘গুম বন্ধ কর, গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দাও’ এই শ্লোগানকে সামনে রেখে মানবাধিকার সংগঠন অধিকার নারায়ণগঞ্জ ইউনিটের সহযোগীতায় আলোচনা সভা ও মানববন্ধন করা হয়েছে।

শনিবার (২৮ মে) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও মায়ের ডাক এর উদ্যোগে আলোচনা সভা ও প্রেসক্লাব ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানবাধিকার সংগঠন অধিকার নারায়ণগঞ্জ ইউনিটের সমন্বয়ক সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, সমাজতান্ত্রিক দল (বাসদ)’র জেলা সমন্বয়ক নিখিল দাস, নাগরিক ঐক্যের জেলা সমন্বয়ক ইকবাল কবির, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়ক তরিকুল সুজন, অধিকারকর্মী মোহাম্মদ কবির উদ্দিন চৌধুরী প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, অধিকারকর্মী এনামুল হক প্রিন্স, বিলি ক্লিন নারায়ণগঞ্জের সমন্বয়ক এসএম বিজয়, সাংবাদিক আহসান হাবিব সোহাগ, ইসমাইল হোসেনসহ মানবাধিকারকর্মী, সাংবাদিক, বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা প্রিয়জনদের হারিয়ে চরম দুঃখ যন্ত্রনা ও কষ্ট ভোগ করে অনিশ্চিত জীবন কাটাচ্ছেন। ছেলের সন্ধান না পেয়ে কোনো কোনো বাবা অসুস্থ হয়ে পড়েছেন, কেউ ভাই হারানোর, কেউ স্বামী হারানোর বেদনা নিয়ে দুঃসহ জীবন কাটাচ্ছেন। আর অনেক পরিবারকে জীবন চালাতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্ত্রী-সন্তানরা আর্থিক ও সামাজিকভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

বক্তারা অবিলম্বে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুরের আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেনসহ গুম হওয়া ব্যক্তিদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবী জানান সরকারের কাছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort