শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

আড়াইহাজার থানায় হামলা-অস্ত্রলুটের ঘটনায় মামলা, আসামি ৩০ হাজার

  • আপডেট সময় রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৯.১৪ এএম
  • ১৩৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় হামলা ও লুটপাটের ঘটনায় অজ্ঞাত প্রায় ৩০ হাজার জনকে আসামি করে একটি মামলা হয়েছে।

হামলার সময় থানার আসবাবপত্র লুট, যানবাহন ভাঙচুর, থানায় অগ্নিসংযোগ ও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ২৪ কোটি ২০ লাখ টাকা।

শুক্রবার (২৩ আগস্ট) আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিপন আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আনন্দ মিছিল শেষে কয়েক হাজার লোক জড়ো হয় আড়াইহাজার থানার সামনে। এ সময় তারা থানায় হামলা চালায়। এ সময় পুলিশ সদস্যরা হামলাকারীদের নিবৃত্ত করতে ফাঁকা গুলি ছুড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় পুলিশের ২১ সদস্য আহত হন।

পরবর্তীতে পুলিশ সদস্যরা পার্শ্ববর্তী মসজিদে আশ্রয় নেন এবং এসপির নির্দেশে সেখানে ইমামের কাছে অস্ত্র জমা রেখে নিরাপদ দূরত্বে চলে যান। এ সময় দুর্বৃত্তরা থানার গেট ভেঙে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র, ও বিপুল পরিমাণ অস্ত্র লুট করে নিয়ে যায়। এছাড়াও থানার বিভিন্ন গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্ল্যাহ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort