শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

আড়াইহাজারে সাবেক ইউপি সদস্যকে বেঁধে দুই বাড়িতে ডাকাতি

  • আপডেট সময় শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ৩.৩১ এএম
  • ২২৪ বার পড়া হয়েছে

আড়াইহাজারে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে বেঁধে রেখে তার বাড়িতে ডাকাতি হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের টেগুরিয়াপাড়ায়। ডাকাতদল প্রথমে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলীর বাড়ি ও পরে তাঁর ভাই জয়নালের বাড়িতে হানা দেয় দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত পৌনে ২টার দিকে ১০-১৫ জন ডাকাত দরজা ভেঙে মোহাম্মদ আলীর ঘরে ঢুকে পড়ে। অস্ত্রের মুখে তাঁকে বেঁধে ফেলে। পরে ভয় দেখিয়ে ঘরের শোকেস ও আলমারি ভেঙে নগদ ৬০ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার ও ১৬ ভরি রুপা লুট করে।

ভুক্তভোগী মোহাম্মদ আলী বৃহস্পতিবার বলেন, ডাকাত দলের সদস্যদের কেউ হাফপ্যান্ট, কেউ লুঙ্গি পরে ছিল। তবে সবার মুখেই ছিল কালো মুখোশ। হাতে ছিল দেশীয়ভাবে তৈরি ছোরা, রাম দা ও টেঁটা। তাঁর ঘরে ডাকাতির পর ডাকাতরা হানা দেয় ভাই জয়নালের বাড়িতে। সেখান থেকে একই কায়দায় নগদ ৮১ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুটে চলে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, সংবাদ পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে। ডাকাতিতে জড়িতদের আটকে চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort