শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় পৌরসভার কর্মচারীর মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ১৯ মে, ২০২৪, ৮.৪৭ এএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নরসিংদী-মদনগঞ্জ আ লিক মহাসড়কের নোয়াপাড়া এলাকায় ট্রাক চাপায় আড়াইহাজার পৌরসভার ইলেকট্রিশিয়ান ফারুক (৩০) নিহত হয়েছেন। শনিবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটার পর থেকে প্রায় দুই ঘন্টা স্থানীয় লোকজন সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে। চালক পালিয়ে গেলেও উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। নিহত ফারুক উপজেলার নোয়াপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ফারুক তার বাড়ী নোয়াপাড়া থেকে রাস্তার পাশ এসে গাড়ীর জন্য অপেক্ষা করছিল। এ সময় চট্টগ্রাম থেকে নরসিংদীর দিকে যাওয়ার পথে একটি মালবাহী ট্রাক তাকে একটি গাছের সাথে চাপা দিলে গাড়ী ও গাছের মাঝখানে পড়ে ফারুকের করুণ মৃত্যু ঘটে। পরে পুলিশ ও স্থানীয় লোকজন গাছ কেটে তার লাশ উদ্ধার করে।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ওই সড়কে বিক্ষোভ করে প্রায় দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ রাখে এবং ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, গাড়ীটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort