শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

আড়াইহাজারে শেখ হাসিনা-শামীম ওসমান-বাবুসহ ১৯৫ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৯.০০ এএম
  • ২০৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শফিকুল ইসলাম শফিক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, কায়সার হাসনাত, গোলাম দস্তগীর গাজীসহ ৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে আড়াইহাজার থানায় মামলা দায়ের হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ।

এর আগে বুধবার (২১ আগস্ট) নিহত শফিকুলের স্ত্রী তাছলিমা আক্তার বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট তার স্বামী, দেবর জাহাঙ্গির, ইয়াসিন, ভাসুর কবির হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করেন। এরই জের ধরে পরে ওইদিন সন্ধ্যায় বালুয়াকান্দী গ্রামে আনসার আলীর বাড়ির সামনে ঘটনাস্থলে পৌঁছামাত্র আসামিরা তার স্বামী, ভাসুর দেবরদের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে।

তার স্বামী তখন গালমন্দ করতে নিষেধ করায় আনসার আলীর হুকুমে বিবাদী রিফাতের হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। পরে ইয়াসিন তার স্বামীর মুখে গামছা দ্বারা মুখ বেঁধে আওয়াজ বন্ধ করে সাধু এবং জমির মেম্বার ধারালো দা ও রামদা দ্বারা শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করলে ঘটনাস্থলেই তার স্বামীর মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort