রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

আড়াইহাজারে লুন্ঠিত স্বর্ণালঙ্কার, টাকা ও মালামালসহ ৮ ডাকাত গ্রেপ্তার

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ১২.১৬ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামাল উদ্ধারসহ ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে লুণ্ঠিত প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৩৮৭০০ টাকা ও একটি ক্যাসিও ঘড়ি।

গ্র্রেপ্তাররা হলেন- রাসেল মিয়া (৩৫), জুয়েল মিয়া (২২), কালিমুল্লাহ (৩২), নাঈম (২৭), রাসেল মিয়া (২৯), শান্ত (২১), শাকিল মুখা (২৫) ও নাদিম (২৬)। এরা সবাই আড়াইহাজার থানা এলাকার বাসিন্দা। সোমবার (৮ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল।

গোলাম মোস্তফা রাসেল জানান, গত ৪ জুলাই রাতে ৮/১০ জন ডাকাত ধারালো রামদা, ধারালো চাপাতি, ধারালো চাইনিজ কুড়াল নিয়ে দুপ্তারা ইউনিয়নের কালীবাড়ি এলাকায় আড়াইহাজারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের বাড়ির ভিতরে প্রবেশ করে তাকেসহ তার বড় ভাই মামুন, সুমন, ভাবি সামী আক্তার, বড় বোন বান পপি সারোয়ার পুষ্পদের হাত, মুখ বেঁধে ফেলে।

পরে তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৫২ হাজার টাকা, ৫ ভরি ১২ আনা ওজনের স্বর্ণালংকারসহ বিভিন্ন ব্রান্ডের মোট ৩টি হাত ঘড়ি লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আড়াইহাজার মামলা দায়ের করেন সাদ্দাম হোসেন।

পুলিশ মামলার সূত্রধরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি হওয়া প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৩৮৭০০ টাকা ও একটি ক্যাসিও ঘড়ি উদ্ধারসহ ৮ জন ডাকাতকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের নামে নামে পূর্বেও ডাকাতি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সত্যতাসহ জড়িত থাকার কথা স্বীকার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort