বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

আড়াইহাজারে রিকশাচালক হত্যায় দু’জনের যাবজ্জীবন

  • আপডেট সময় বুধবার, ২৯ মে, ২০২৪, ১২.০৬ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওসমান নামে এক রিকশা চালককে জবাই করে হত্যার ঘটনায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন আড়াইহাজারের চামুরকান্দি এলাকার মৃত চান মিয়ার ছেলে মো. আবুল হোসেন ও আড়াইহাজারের সুলপান্দি এলাকার সালাউদ্দিনের ছেলে উকিল।

মঙ্গলবার (২৮ মে) অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।

এ বিষয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আব্দুর রহিম বলেন, ২০০৮ সালের ২৮ নভেম্বর ঈদ বারদী এলাকার বিলের মধ্যে একটি পুকুরের পাশে জঙ্গল থেকে রিকশা চালক ওসমানের জবাই করা মরদেহ উদ্ধার করা হয়।

পরে এই ঘটনায় তার বাবা মো. মোস্তফা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। সেই মামলার তদন্ত করে পুলিশ দণ্ডপ্রাপ্তদের শনাক্ত করেন। আদালত মামলার বিচার কার্যক্রম শেষে এ রায় ঘোষণা করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুর রশিদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort